সকল প্রসংসা আল্লাহ পাকের যিনি আমাদেরকে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ সা. এর উম্মত হিসাবে তাঁর অর্পিত দায়িত্ব পালন করার তাওফিক দান করেছেন। অসংখ্য দুরুদ ও সালাম রাসুলে আরাবি সা. এর প্রতি। চরকাকইর দারুল উলুম পীর মোহসেন উদ্দিন আহমাদ (দুদু মিয়া রহ.) কওমী মাদ্রাসা এক বছরে দাওরায়ে হাদিস পর্যন্ত খেলা হয়েছে। চলমান শিক্ষাবর্সের ফারিগিন কাফেলা কর্তৃক আল-মুহসিন ডায়রী প্রকাসিত হচ্ছে মুনে আমি অত্যন্ত আনন্দিত। প্রানপ্রিয় বিদায়ী ছাত্রবৃন্দ মনে রাখবে রাসুলে কারিম সা.এর রেখে যাওয়া দ্বীনের পরিপূর্ণ জিম্মাদার তোমরা। তোমাদেরকেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠার গুরু দায়িত্ব পালন করতে হবে। তোমরা যেখানেই থাকনা কেন তোমাদের প্রান প্রিয় এ দারুল উলুমকে কখনো ভুলে যেও না । ভুলে যেও না তাদেরকেও যাদের অনুদানে ও প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছে এ প্রতিষ্ঠানটি। ভুলে যেও না পিতৃতুল্য আসাতিজায়ে কেরামদেরকে সর্বদা দুয়ার মাধ্যমে তাদেরকে স্বরণ রাখবে।মহান আল্লাহ পাক তোমাদের ইলম কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে তোমাদের কামিয়াবী ও সফলতা দান করুন। আমিন।